Saturday, April 4, 2026

জুলাইয়ের শেষে প্রকাশিত হবে সিবিএসই দশম -দ্বাদশের ফল

Date:

Share post:

জুলাই মাসের শেষে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হবে। সিবিএসই-র এক উচ্চপদস্থ আধিকারিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পড়ুয়াদের উত্তরপত্রের মূল্যায়ণ চলছে। খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে।

cbse.gov.in or cbseresults.nic.in.-এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন। ,করোনা অতিমারির জেরে দু’বছর অনলাইনে পরীক্ষা হয়েছিল। তবে এবার অফলাইনেই পরীক্ষা হয়েছিল। দুটি টার্মে ভাগ করে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া। প্রথম টার্মে অর্থাৎ term1এ অক্টেজটিভ টাইপ প্রশ্ন ছিল। ৪০ নম্বরের পরীক্ষার সময় ছিল ৯০ মিনিট। প্রথম টার্মের পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে।

দ্বিতীয় টার্ম বা term 2 পরীক্ষাটি হয় ২৬ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত। পরীক্ষা হয়েছিল সাবজেক্টিভ প্রশ্নের উপরে। এবার দু’টি পরীক্ষার ফল একত্রে প্রকাশ করা হবে। তবে দশম শ্রেণির প্রথম টার্ম পরীক্ষার ফল আগেই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে তা হয়নি। জুলাই মাসে দু’টি টার্মের ফল একসঙ্গে প্রকাশিত হবে বলে জানিয়েছে সিবিএসই।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...