Wednesday, June 24, 2026

আদালত অবমাননার অভিযোগ, ডিজি-সহ ৩ পুলিশকর্তাকে শোকজ বিচারপতির

Date:

Share post:

আদালত অবমাননার অভিযোগ। তিন পুলিশকর্তাকে শোকজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশ অমান্য করায় রাজ্য় পুলিশের ডিজি (Police DG), ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার (SP), অতিরিক্ত পুলিশ সুপারকে (ASP) শোকজ করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Sabyasachi Bhattacharya)।

আরও পড়ুন- সফল ‘অপারেশন কমল’: হাসি চওড়া ফড়ণবীসের, উপমুখ্যমন্ত্রী শিন্ডে!

গতবছর একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। কিন্তু অভিযোগ, চলতি বছরের ৭ জানুয়ারি নেতাইয়ের দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী শুভেন্দুকে। নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সময় আসতে বলা হয়। এনিয়ে আদালতে নালিশ জানান বিজেপি বিধায়ক। সেই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। ৩০ জুলাইয়ের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে হবে। ৩০ জুলাই তাঁদের আদালতে হাজিরাও দিতে হবে। বৃস্পতিবার, রুল জারি করেছে হাইকোর্ট।

 

 

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...