Thursday, June 25, 2026

অর্থনীতি চাঙ্গা করতে অপরিশোধিত তেল বিক্রি নিয়ন্ত্রণমুক্ত করল সরকার

Date:

Share post:

কোনও রকম শর্ত ছাড়াই এবার দেশের তেল উত্তোলক ও উৎপাদনকারী সংস্থাগুলি অপরিশোধিত তেল(Crude Oil) বিক্রি করতে পারবে। বুধবার এই সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বে মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি দেশে উতপাদিত অপরিশোধিত তেল বিক্রির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণমুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জানা যাচ্ছে দেশের অর্থনীতিকে(Economy) চাঙ্গা করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার।

বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে অপরিশোধিত তেল বরাদ্দ করার ক্ষেত্রে কোনও রকম বিধিনিষেধ থাকবে না। যার জেরে তেল উত্তোলক এবং উৎপাদক সংস্থাগুলি উতপাদিত পণ্য দেশে বিক্রির ক্ষেত্রে কোনরকম সমস্য হবে না। সরকার, সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান অথবা সরকারি সংস্থাকে অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে তা আর তখন গ্রাহ্য হবে না। রয়্যালটি, সেস ইত্যাদির মতো সরকারি রাজস্ব চুক্তি অনুযায়ী সমানভাবে নির্ধারিত হবে। তবে আগের মতোই তেল রফতানির কোনও অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রিসভার বৈঠকের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সরকারের এই সিদ্ধান্তের জেরে দেশের অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয়ে উঠবে। তাঁর কোথায়, এই সিদ্ধান্তের ফলে অর্থনীতি চাঙ্গা হবে, তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে। কেন্দ্র ২০১৪ সাল থেকে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়িত করতে যে পদক্ষেপগুলি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সহজেই ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের পরিচালনগত ক্ষেত্রে আরও নমনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...