Sunday, February 22, 2026

সাপ-টিকটিকি-মাছের নামকরণ উদ্ধব পুত্র তেজস ঠাকরের নামে, কেন জানেন ?

Date:

Share post:

মহারাষ্ট্রে মহানাটক প্রায় শেষ পর্যায়ে। শিবসেনারই একাংশ বিদ্রোহ করেছে । টানা আটদিনের টান টান উত্তেজনার পর অবশেষে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এনসিপি-কংগ্রেসের জোট ভেঙে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে মিলে সরকার গড়ার ডাক দিয়েছেন একনাথ শিন্ডে। তবে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ফের প্রকাশ্যে আসছে উদ্ধবের ছোটো পুত্র তেজস ঠাকরের নাম। নিশ্চয়ই ভাবছেন কেন ?

আসলে তেজস একজন পরিবেশবিদ ও সংরক্ষণবাদী। একাধিক প্রাণীর নামকরণ হয়েছে তেজসের নামে!কিন্তু কেন? ২০২১ সালে তেজস তৈরি করেন Thackeray Wildlife Foundation! ২০১৯ সালে মহারাষ্ট্রের পশ্চিমঘাটে একটি নতুন প্রজাতির সাপ আবিষ্কার করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছোটো ছেলে তেজস। তারই নামে সাপটির নাম হয় বোইগা ঠাকরে!

এই নতুন প্রজাতির সাপের সন্ধান পাওয়ার পিছনে তেজসের বিশেষ অবদান রয়েছে। তাই ওই সাপের প্রজাতির নামে তাঁর নাম রাখা হয়েছে। পুনে-ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের পরিচালক ভরদ গিরি জানিয়েছেন, এই প্রজাতির সাপ ‘বিড়াল সাপ’ প্রজাতির অন্তর্গত এবং ‘বোইগা’ বংশের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি বলেছেন, ‘‘এই ধরনের সাপ সারা দেশেই পাওয়া যায়। কিন্তু কয়েকটি বিশেষ প্রজাতি পশ্চিমঘাটেই পাওয়া যায়।”

আরও পড়ুন- আদালত অবমাননার অভিযোগ, ডিজি-সহ ৩ পুলিশকর্তাকে শোকজ বিচারপতির

তেজসের বড় ভাই এবং শিবসেনার যুব শাখার প্রধান আদিত্য ঠাকরে সেই সময় সাপের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন। “Boiga thackerayi! আমার ভাই, তেজস পশ্চিমঘাটে সাপের এই সুন্দর প্রজাতিটি আবিষ্কার করেছেন! ওরই নামে এর নাম,” ট্যুইটে লেখেন তিনি। “গত ১২৫ বছরে পশ্চিমঘাট এই প্রথম বোইগা পাওয়া গেল! শুধুমাত্র গাছের ব্যাঙ এবং তাদের ডিম খায় এই সাপ,” জানান আদিত্য।

তেজস ঠাকরে এবং তাঁর দল কর্ণাটকের মধ্য-পশ্চিম ঘাটের সাক্লেশ্বর থেকে একটি নতুন প্রজাতির নিশাচর টিকটিকিও আবিষ্কার করেন, যার গলার স্বর অত্যন্ত তীব্র। তেজসের নামে ওই টিকটিকির নাম রাখা হয় Cnemaspis thackerayi। এর আগে ২০১৬ সালে, মিষ্টিজলের ৫ ধরনের কাঁকড়ার প্রজাতি আবিষ্কার করেন তেজস। এই পাঁচটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয় Gubernatoriana thackerayi। ২০২০ সালে তেজস ও তাঁর দল Schistura hiranyakeshi নামের এক নতুন প্রজাতির মাছও আবিষ্কার করেন।

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...