Sunday, April 12, 2026

Kl Rahul: সফল অস্ত্রোপচার, সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল

Date:

Share post:

অস্ত্রোপচার সফল কে এল রাহুলের (KL Rahul)। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। কুঁচকির চোটের জন‍্য দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ এবং ইংল‍্যান্ড (England) টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রাহুল। চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। তার আগে নিজেকে প্রস্তুত করে নিতে ব‍্যস্ত রাহুল।

বুধবার রাতে একটি টুইট করেন রাহুল। সেখানে তিনি তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে লেখেন,” সবাইকে অভিবাদন। সপ্তাহ দুয়েক কঠিন পরিস্থিতির মধ্যে কাটলেও, অস্ত্রোপচার সফল হয়েছে। আমার চোট সেরে উঠছে এবং আমি ভালো হয়ে উঠছি। আমার এখন রিকভারি শুরু হয়েছে। আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে।”

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজেও খেলতে পারছেন না রাহুল। বেশ কয়েকদিন চোটে ভুগছেন তিনি। ভারতীয় দলের সহ-অধিনায়ককে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পেতে মরিয়া বিসিসিআই।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...