Wednesday, June 24, 2026

টুইটারকে তথ্য প্রযুক্তি নিয়ম মেনে চলার শেষ সুযোগ কেন্দ্রের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার টুইটার ইন্ডিয়াকে ৪ জুলাইয়ের মধ্যে দেশের তথ্য প্রযুক্তি নিয়ম মেনে চলার জন্য শেষ সুযোগ দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রক উল্লেখ করেছে যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি ৬ জুন এবং ৯ জুন পাঠানো বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে ব্যর্থ হয়েছে ৷এবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে,  কেন্দ্রের সব শর্ত মানতে হবে টুইটারকে। তা না হলে ভারতে তারা অন্তর্বর্তীকালীন সুরক্ষা পাবে না। যাবতীয় পোস্টের জন্য টুইটার নিজেই দায়ী থাকবে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, “তথ্য ও প্রযুক্তি আইনের ধারা ৬৯-এ  এর অধীনে পাঠানো বিষয়বস্তু সরিয়ে নেওয়ার নোটিশগুলিতে কাজ করতে বারবার ব্যর্থ হয়েছে” সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন-আমাকে ফাঁসানো হয়েছে, সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলব : দাবি আনারুলের

তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, কোনও ব্যবহারকারী অপরাধমূলক কিংবা অবমাননাকর কোনও কিছু পোস্ট করলে তার দায়ভার সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থার ওপর বর্তাবে। সেটা টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ— যা কিছু হতে পারে। এখনও পর্যন্ত ভারতে ব্যাবসা করা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ‘মধ্যস্থতাকারী’-র সুবিধা পেয়ে এসেছে। বিতর্কিত, অনৈতিক কোনও পোস্টের দায়িত্ব সরাসরি নিজেদের ঘাড়ে তুলে নিতে হয়নি। সরকার এবার সাফ জানিয়ে দিয়েছে, সেই সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...