Wednesday, June 24, 2026

Corona: ফের করোনার চোখ রাঙানি, সক্রিয় রোগীর সংখ্যা পেরল ১ লক্ষের গণ্ডি

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা বাড়ছে। মৃত্যুহার, সংক্রমণের গ্রাফ সবটাই ঊর্ধ্বমুখী। সক্রিয় রোগীর (Active case) সংখ্যা এই মুহূর্তে  ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৯৫৩ জন বেশি। পাল্লা দিয়ে হু হু করে বেড়ে চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। ফের গৃহবন্দি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।রিপোর্ট বলছে, একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। মহারাষ্ট্র, দিল্লি নিয়ে চিন্তা তো ছিলই, নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তামিলনাড়ু। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জন। পাশাপাশি সুস্থতার হার নিয়েও বাড়ছে উদ্বেগ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৯৩ জন করোনাকে জয় করতে সক্ষম হয়েছেন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।  অন্যদিকে বিদেশ থেকে আসা যাত্রীদের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যারা বিদেশ থেকে আসবেন তাদের অন্তত ২ শতাংশের আরটিপিসিআর টেস্ট করাতে হবে। রিপোর্ট পজেটিভ হলে জিন পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হবে।

দেশের পাশাপাশি, রাজ্যেও (West Bengal) বাড়ছে করোনা সংক্রমণ । গত কয়েকমাসের পরিসংখ্যান কার্যত উদ্বেগজনক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে (Sambhu Nath Pandit Hospital) ১৯ বেডের কোভিড সিসিইউ চালু করা হল। একইসঙ্গে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই। আড়াই মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল (Daily COVID Cases)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে দুই করোনা রোগীর । কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্যকেই নিয়মিত সমীক্ষা চালাবার কথা বলা হয়েছে।

 



Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...