Saturday, April 4, 2026

মণিপুরের ধসের জেরে রাজ্যের ৪ বাসিন্দা সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬,চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

মণিপুরে ধসে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার গভীর রাতে মণিপুরের টুপুলে নির্মীয়মাণ রেল স্টেশনের কাছে ব্যাপক ধস নামে। সেখানেই কাজ করছিলেন ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের জেরে আটকে পড়েন বেশ কয়েকজন জওয়ান। শুক্রবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।এখনও পর্যন্ত ধসে মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে গ্রামবাসী, জওয়ান ও শ্রমিকরা রয়েছেন।


আরও পড়ুন:দুর্ঘটনাগ্রস্ত শুভেন্দুর কনভয়, সুরক্ষিত বিরোধী দলনেতার গাড়ি


যাঁদের দেহ এখনও অবধি উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে চারজন এরাজ্যের বাসিন্দাও রয়েছেন। দার্জিলিংয়ের চার বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতদের নাম দিবাকর রাণা, লাদুপ লামা, মিলন তামাং এবং ভূপেন রাই।  বাংলার যাঁরা মারা গিয়েছেন, তাঁদের দেহ আনার ব্যাপারে রাজ্য প্রশাসন মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।


সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “ভারতীয় সেনাবাহিনীর অসম রাইফেলস ও টেরিটোরিয়াল আর্মির বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ বিঘ্নিত হলেও টুরপুল রেলুয়া স্টেশনের কাছে দিনভরই ঊদ্ধারকাজ চালানো হচ্ছে। ভারতীয় রেলওয়ে, এনডিআরএফ, এসডিআরএসও, উদ্ধারকাজে সাহায্য করছে।”

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...