Friday, April 3, 2026

India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, দলে অর্শদীপ

Date:

Share post:

ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে তিনটি টি-২০ (T-20) এবং তিনটি একদিনের (ODI) ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় বোর্ড (BCCI)। দু’টি সিরিজেই নেতা রোহিত শর্মা (Rohit Sharma)। এক দিনের দলে জায়গা পেলেন অর্শদীপ সিং। প্রথম টি-২০ দলে নেই বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম‍্যাচে ফিরবেন তারা। টি-২০ দলে নেই মহম্মদ শামি। একদিনের ম‍্যাচে ফিরছেন তিনি।

অপরদিকে একদিনের সিরিজে রোহিত, বিরাট, বুমরাহদের রেখেই গড়া হয়েছে দল। সেই দলে নেওয়া হয়েছে শিখর ধাওয়ানকে। রয়েছেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজও। সেই দলেই নেওয়া হয়েছে অর্শদীপকেও। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটা উমরান মালিককে রাখা হয়নি একদিনের ম‍্যাচে।

একনজরে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ এবং একদিনের ম‍্যাচের দল

প্রথম টি-২০ দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আইয়র, যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প‍্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প‍্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং এবং উমরান মালিক।

দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়র, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প‍্যাটেল, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প‍্যাটেল, আবেশ খান এবং উমরান মালিক।

একদিনের সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প‍্যাটেল, যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।

আরও পড়ুন:India Team: নিজেকে শান্ত রাখতে ধোনিই অনুপ্রেরণা বুমরাহের

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...