Wednesday, June 24, 2026

Naba Jubok Sangha: রথযাত্রার শুভক্ষণে কালী আরাধনার শুভ সূচনা কুমোরটুলিতে

Date:

Share post:

রথযাত্রা (Rathayatra)মানেই বাঙালি জীবনে উৎসবের শুরু। দুর্গা পুজোর (Durga Puja) খুঁটি পুজো যেন আগমনীর আগমনের আগাম বার্তা দিয়ে যায়। আর এই শুভক্ষণে একটু ব্যতিক্রমী নব যুবক সংঘ। আপামর বাঙালি যাকে চেনে ফাটাকেষ্টর কালী পুজোর (Kali Puja) উদ্যোক্তা বলে। আজ সেই পুজোর শুভ সূচনা হল কাঠামো পুজোর মাধ্যমে।

১লা জুলাই ডক্টরস ডে (Doctor’s Day) , বাংলার রূপকার বিধানচন্দ্র রায়- এর জন্ম ও মৃত্যু দিবস। এই বছর একই দিনে রথযাত্রা (Rathayatra)। তাই আজকের দিনে একটু ব্যতিক্রমী ভাবনা নিয়ে কালী পুজোর কাঠামো পুজো করলেন নব যুবক সংঘের সেক্রেটারি প্রবন্ধ রায়। সকলের প্রিয় ফান্টা দা সকলকে সঙ্গে নিয়ে এই কালী মা এর কাঠামো পুজোর উৎসবকে সর্বজনীন করে তুললেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)বলেন আজ এক মহা আনন্দের দিন। আজ সীতারাম ঘোষ স্ট্রিট এবং বনমালী সরকার স্ট্রিট মিলেমিশে একাকার। শিল্পী মাধব পাল এবং তার কন্যা মিলি পাল এই মাতৃ প্রতিমা তৈরি করবেন। ফাটাকেষ্টর পুজোর ঐতিহ্যকে বজায় রেখে অন্যান্য বছরের মত এ বছরও মাতৃ মূর্তি তৈরি করতে প্রস্তুত বাবা ও মেয়ে। নারী ও শিশুকল্যাণ সমাজ কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী  ড.শশী পাঁজা (Shashi Panja) আজকের অনুষ্ঠান প্রসঙ্গে জানান, এই পুজোর সঙ্গে উত্তর কলকাতার অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিখা মিত্র প্রয়াত সোমেন মিত্র এর পুজো আর ফাটাকেষ্ট – এর পুজোর বন্ধুত্বপূর্ণ রেষারেষির স্মৃতিকে মনে করিয়ে দেন। জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্ত বলেন যেভাবে প্রবন্ধ রায় ঐতিহ্যবাহী এই পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে এই পুজো আগামীতে আরও বড় দৃষ্টান্ত হয়ে উঠবে। আজকের কাঠামো পুজোতে এলাকার বিশিষ্ট কাউন্সিলরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...