Friday, April 3, 2026

Neeraj Chopra: ফের রেকর্ড গড়লেন নীরজ, ভাঙলেন নিজের রেকর্ড

Date:

Share post:

ফের রেকর্ড গড়লেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। বৃহস্পতিবার ডায়মন্ড লিগে (Daimond League) জাতীয় রেকর্ড ভাঙলেন তিনি। সুইডেনে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়লেন নীরজ। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এর আগে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন। ডায়মন্ড লিগে রেকর্ড গড়লেও সোনা জেতা হয়নি নীরজের। রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাকে। ৯০.৩১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন পিটার্স।

বৃহস্পতিবার ডায়মন্ড লিগে রুপো জয়ের পর নীরজ বলেন, “আমার খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলাম, ৯০ মিটারের কাছে। খুব ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আজ আমি ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারব। ঠিক আছে, এই বছর আরও প্রতিযোগিতায় নামব আমি। ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।”

২০১৮ সালের পর প্রথমবার ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ। সেবার জুরিখে চতুর্থ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...