Monday, March 16, 2026

নির্মম! সন্দেহের বসে দুই শিশুকে শিকল দিয়ে বাঁধলেন এক মহিলা

Date:

Share post:

মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে কি মনুষ্যত্ব? উত্তর ২৪ পরগনার (North 24 pargana) চাঁদপাড়ার ঢাকুরিয়া (Dhakuria)  এলাকার ঘটনায় উঠছে এমনই প্রশ্ন। চোর সন্দেহ করে দুই শিশুকে (Kids) লোহার শিকল দিয়ে বেঁধে চাঁদিফাটা রোদে ঠায় দাঁড় করিয়ে রাখলেন এক মহিলা। চক্ষু লজ্জা তো নেই, প্রতিবেশীদের অনুরোধেও মন ভিজল না অভিযুক্ত মহিলার।

অভিযুক্ত মহিলার নাম মৌসুমী দাস (Mousumi Das)। জানা যায়, তাঁর বাড়ি থেকে লোহার রড চুরি গেছে। চোর সন্দেহ করে দুটি বাচ্চাকে নিজে হাতেই শাস্তি দেন তিনি। শনিবার দুপুরে দেখা যায়,ওই মহিলার বাড়ির সামনে দু’টি শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রতিবেশীদের কথার কর্ণপাত করেননি তিনি। অবশেষে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটিকে উদ্ধার করে এবং ওই মহিলাকে আটক করে।অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, বাচ্চা দু’টিকে শাস্তি দেওয়ার জন্যই বেঁধে রাখা হয়েছে। কারণ তাঁদের সন্দেহ চুরিটা ওই বাচ্চা দুটোই করেছে। এমন শাস্তি ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।



spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...