Friday, April 3, 2026

মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ি! আটক অভিযুক্ত, চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

মধ্যরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে(CM House) ঢুকে পড়ল এক ব্যক্তি। শুধু তাই নয়, সারারাত ওই বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল অভিযুক্ত। সকালে ওই ব্যক্তিকে আটক করল পুলিশ(Police)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা(Security) নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন।

সূত্রের খবর, শনিবার রাত ১টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে ওই ব্যক্তি। এরপর সারারাত বাড়ির মধ্যেই লুকিয়ে বসে থাকে সে। সকালে তাকে দেখতে পেয়ে আটক করে কালীঘাট থানার পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে থাকা মুখ্যমন্ত্রী বাড়িতে কীভাবে নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে ঢুকে পড়ল ওই ব্যক্তি। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জেট ক্যাটাগরি(Z catagory) নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে এই ধরনের নিরাপত্তার গলদ স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা যাচ্ছে, রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের এ বিষয়ে কৈফিয়ৎ তলব করা হবে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক নয়। তবে পুলিশ আপাতত জানার চেষ্টা করছে, কী উদ্দেশে এসেছিল সে?‌ কেন সারারাত লুকিয়ে ছিল?‌ এর পিছনে কী রাজনীতি রয়েছে?‌ নাকি অন্যকিছু? দফায় দফায় শুরু হয়েছে জেরা।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...