Friday, June 12, 2026

Rohit Sharma: করোনা মুক্ত রোহিত, ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেখা যাবে হিটম‍্যানকে

Date:

Share post:

করোনা ( Corona) মুক্ত ভারত ( India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এমনটাই জানালেন বিসিসিআইয়ের (Bcci) এক কর্তা। এর ফলে ৭ জুলাই সাউদাম্পটনে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে হিটম‍্যানকে।

এদিন এক সর্বভারতীয় সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন,”রোহিতের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না তাঁকে। যদিও ভারতীয় দল যে টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলছে, তাতে রোহিত নেই। প্রথম টি-২০ ম্যাচে নামার আগে কিছুটা বিশ্রাম প্রয়োজন রোহিতের।”

টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময় করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে রোহিতের। টেস্টের আগের দিন পর্যন্ত তাঁর সুস্থ হওয়ার অপেক্ষা করে ভারতীয় দল। কিন্তু ৩০ জুন ফের রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তাঁকে ছাড়াই ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার কথা জানায় ভারত। টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন:Cristiano Ronaldo: ম‍্যাঞ্চেস্টার ছাড়তে চাইছেন রোনাল্ডো : সূত্র

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...