Tuesday, March 31, 2026

জম্মুতে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার জঙ্গি বিজেপি আইটি সেলের প্রাক্তন প্রধান

Date:

Share post:

জম্মুতে নিরাপত্তা বাহিনী হাতে গ্রেফতার(Arrest) হল এক জঙ্গি। জানা গিয়েছে, ধরা পড়া ওই জঙ্গির(Terrorist) নাম তালিব হুসেন শাহ। তবে চাঞ্চল্যকর তথ্য হল, ধরা পড়া ওই জঙ্গি বিজেপির আইটি সেলের প্রাক্তন ইনচার্জ(IT sail)। বিষয়টি প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবে চাঞ্চল্য শুরু হয়েছে। মুখ পুড়েছে গেরুয়া শিবিরের(BJP)।

জানা গিয়েছে, রবিবার সকালে তালিব হোসেন ও তার সঙ্গীদের আটক করে নিরাপত্তবাহিনী হাতে তুলে দেয় জম্মুর রিয়াসী এলাকার গ্রামবাসীরা। জঙ্গিদের কাছ থেকে দুটি AK 47 রাইফেল একাধিক গ্রেনেট সহ অন্যান্য হাতিয়ার ও প্রচুর সংখ্যক গুলি উদ্ধার হয়েছে। এহেন জঙ্গির সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছেন। ওই জঙ্গি যে বিজেপির সদস্য সে কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির মুখপাত্র আর এস পাটানিয়া। তাঁর অবশ্য দাবি অনলাইনে সদস্য গ্ৰহণের জন্যই এই সমস্যা। যদিও তাতে অবশ্য দোষ এড়াতে পারছে না বিজেপি। কারণ প্রশ্ন থেকেই যাচ্ছে অনলাইনে সদস্য হলেও একজন জঙ্গিকে কিভাবে মিডিয়া সেলের প্রধান করে দিতে পারে বিজেপি?

আরও পড়ুন- Rohit Sharma: করোনা মুক্ত রোহিত, ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেখা যাবে হিটম‍্যানকে

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...