Monday, April 6, 2026

মণিপুর ধসে চাপা পড়ে মৃত জওয়ান, দেহ ফিরছে বসিরহাটে

Date:

Share post:

মণিপুরে ধসে চাপা পড়ে মৃত্যু জওয়ানের। মৃতের নাম মহিউদ্দিন। রবিবার দুপুরে তাঁর কফিনবন্দি দেহ বসিরহাটের গ্রামে পৌঁছবে। ইতিমধ্যেই মহিউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সকলেই।


আরও পড়ুন:ভারী বৃষ্টির মধ্যেই বাজ পড়ে বিহারে কমপক্ষে ১০ জনের মৃত্যু

রবিবার দুপুর ১২টায় মহিউদ্দিনের কফিনবন্দি দেহ প্রথমে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। তারপর  তাঁর মৃতদেহ রাজারহাট হাড়োয়া রোড হয়ে বসিরহাট ঘোড়ারাস গ্রামে নিয়ে যাওয়া হবে। ঘরের ছেলেকে শেষবারের মত দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা।
href=”https://biswabanglasangbad.com/2022/06/12/dont-visit-howrah-police-advise-bjps-suvendu-adhikari/”>শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


২০২১ সালের আগস্ট মাসে হিউদ্দিনের বদলি হয়েছিল মণিপুরের নালে জেলায়৷ তিনি ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের গোর্খা রেজিমেন্টের সদস্য ছিলেন৷ মহিউদ্দিনের মতো তাঁর ছোট ভাই মিয়াজুদ্দিনও সেনাবাহিনীকে কর্মরত৷ পরিবার জানিয়েছে, ইদের ছুটিতে দুই ভাইয়ের বাড়ি আসার কথা ছিল৷ কিন্তু মিয়াজুদ্দিন ছুটি পেলেও মহিউদ্দিনের ছুটি মঞ্জুর হয়নি৷ তাঁকে মণিপুরের তুপুর স্টেশনে অস্থায়ী সেনা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়৷ ২৯ জুন রাতে সেখানেই ধস নামে৷ নিখোঁজ হন বহু সেনা৷তাঁদের মধ্যে মহিউদ্দিনও ছিলেন।

 


এদিকে ধসের ঘটনাকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইতিমধ্যে ধসে ৮১ জনের মৃত্যু  হয়েছে। এখনও অনেকেই চাপা পড়ে রয়েছেন।বাংলার মোট ৪ জন সেনার মোট মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ সেনা জওয়ানের কফিনবন্দি দেহ গতকাল বনগাঁ, ব্যারাকপুর ও নাগরাকাটায় পৌঁছয়।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...