Thursday, March 26, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে বিহারে পুলিশ-জনতা সংঘর্ষ

Date:

Share post:

রণক্ষেত্র পাটনা। বিহারের রাজধানী পাটনার রাজীব নগর থানার নেপালি কলোনিতে পুলিশ-জনতা সংঘর্ষে ধুন্ধুমার হয়ে ওঠে এলাকা। পুলিশের উচ্ছেদ অভিযানকে ঘিরে ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। এর জেরে আহত হয় পুলিশ অফিসার।ক্ষিপ্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে কাঁদানে শেল ফাটায় পুলিশ।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, রায় নয়: ভর্ৎসনার পরও নূপুরের পাশে আইনমন্ত্রী

নেপালি নগর এলাকায় কয়েকটি বাড়ি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি খালি করার জন্য এক মাস আগে নোটিস দেওয়া হয়। রবিবার উচ্ছেদ অভিযানে বাধা দিতে এলাকায় জড়ো হন বাসিন্দারা। উচ্ছেদ অভিযানে ১৭টি বুলডোজার জড়ো করে পুলিশ। মোতায়েন হয় হাজার দুই পুলিশ কর্মী।


পুলিশ সূত্রের খবর, নেপালি কলোনির ৭০টি বাড়ি অবৈধ। নোটিস পাঠিয়ে সতর্ক করার পরও বাড়ি সরানো হয়নি। এদিন পুলিশের তরফে বারে বারে বাধা সরিয়ে নিতে বললেও জনতা রাস্তা আটকে বসে থাকে। একটা সময় ধস্তাধস্তি সংঘর্ষের রূপ নেয়। পুলিশ কাঁদানে গ্যাস ও শূন্যে গুলি ছোঁড়ে। লাঠি চার্জ করে।এরপরই রণক্ষেত্রের আকার নেয় এলাকা।

 


অন্যদিকে, বাসিন্দারা ট্যাক্সের বিল, জলের বিল হাতে নিয়ে পথ অবরোধ করে সকাল থেকে। এলাকায় পুলিশকে ঢুকতে দিতে বাধা দেয় তারা। জনতার বক্তব্য, যে বাড়ির ট্যাক্স পুরসভা নেয় সেগুলি অবৈধ হয় কী

করে?

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...