Saturday, April 4, 2026

মর্মান্তিক , একরত্তি মেয়ের চলে যাওয়ার পর এবার অস্বাভাবিক মৃত্যু বাবা-মার; কিন্তু কেন?

Date:

Share post:

গলায় খাবার আটকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে একরত্তি মেয়ে। আর সেই দৃশ্য চাক্ষুষ করতে হয়েছে বাবা-মাকে । মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকে মূহ্যমান বাবা-মার অস্বাভাবিক মৃত্যু হল। মর্মান্তিক এই দুর্ঘটনাটির সাক্ষী থাকলো মহারাষ্ট্রের সাংলি জেলার অটপড়ী।
মঙ্গলবার দুপুরে খাওয়ার সময় আচমকাই গলায় খাবার আটকে যায় তাঁদের ১৮ মাসের শিশুকন্যার। অনেক চেষ্টা করেও খাবার বার করতে সফল হননি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম করণ হেঙ্গড়ে (২৮) ও শীতল হেঙ্গড়ে (২২)। করণের পোশাকের পকেট থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর নোটও পাওয়া যায়। তাতে লেখা রয়েছে যে তাঁরা চললেন তাদের মেয়ের কাছে। পুলিশ দেহগুলি ময়না-তদন্তে পাঠিয়েছে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, রায় নয়: ভর্ৎসনার পরও নূপুরের পাশে আইনমন্ত্রী
স্থানীয় মানুষ জানিয়েছেন, সন্তানের শেষকৃত্যের পর থেকেই ওই দম্পতি মনমরা হয়ে গিয়েছিলেন। এলাকার কারো সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। নিজেদেরকে করেছিলেন ঘরবন্দি। মন থেকে তাঁদের মেয়ের চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না স্বামী-স্ত্রী। ওই দুর্ঘটনার পর থেকে তাঁরা ভুগছিলেন মানসিক অবসাদে। শনিবার সকালে গ্রামবাসীরা দেখেন, একটি মন্দিরের পাশের গাছে একই দড়ির ফাঁস থেকে দু’টি দেহ ঝুলছে।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...