Friday, May 15, 2026

ওনার ছবিগুলি আঁকার মতো সুন্দর: মাধবী

Date:

Share post:

মাধবী মুখোপাধ্যায়

প্রত্যেকটি বিষয় ওনার অপার জ্ঞান ছিল পরিচালক তরুণ মজুমদারের। শট কীভাবে নিতে হয় সেই সেন্স খুব ভাল ছিল। আউটডোর ইন্ডোর দুটো শট একসঙ্গে যাবে সেটাকে কীভাবে মেশাতে হবে সেই বিষয় সম্যক জ্ঞান। ক্যামেরা সেন্স দারুণ ছিল। এই গুণ দুজনের মধ্যে দেখেছি তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায়। আমি ওনার দুটি ছবিতে কাজ করি। সেই কাজের অভিজ্ঞতা বড়ই আনন্দদায়ক। তারপরেও খুব ভাল সম্পর্ক ছিল ওনার সঙ্গে।
ওনাকে যখনই কোথাও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমিও আমন্ত্রিত হয়েছি এবং ওনার সম্পর্কে দু চার কথা বলতে বলা হয়েছে যেটা বলতে পেরে খুবই ভাল লেগেছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনের সাত দিনের পুলিশ হেফাজত

দারুণ লিখতেন ‘তনু বাবু’। পরিচিত জনেরা সবাই ওঁকে ওই নামে ডাকত ইন্ডাস্ট্রিতে। সিনেমাপাড়া বলে ওঁনার একটা বই আছে যাঁর চারটে খন্ড। সেই লেখাগুলি পড়লে বোঝা যায় ওনার জ্ঞানের সীমানা কতখানি। গানের ওপর ভীষণ জ্ঞান ছিল ওনার। কোথায় কোন গানটা কাজে লাগাবেন।

ভীষণ ভাল আঁকতে পারতেন। তাই ওনার পরিচালিত ছবিগুলো আঁকার মতো সুন্দর হত। নতুন শিল্পীকে আবিষ্কার করা। মৌসুমী চট্টোপাধ্যায়কে প্রথম এই ইন্ডাস্ট্রিতে উনি নিয়ে আসেন। তাপস পালকে উনিই এই অভিনয়ের প্ল্যাটফর্মটা দিয়েছিলেন। কারো যদি প্রতিভা থাকত তাহলে উনি ঘষে মেজে নিতেন।

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...