Saturday, March 14, 2026

বিমানবন্দর-হাওড়া ননস্টপ বাস পরিষেবার সূচনায় পরিবহন মন্ত্রী, ভাড়া সাধ্যের মধ্যে

Date:

Share post:

কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চালু হল বাস পরিষেবা। আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। দমদম বিমানবন্দর থেকে যেতে চাওয়া অথবা বিমানবন্দরে আসার জন্য যাত্রীদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

আপাতত WBTC-এর দুটি ননস্টপ AC শাটল বাস বিমানবন্দর ও হাওড়া স্টেশনের মধ্যে যাতায়াত করবে। ASS1 নামে এই বাস মাঝে কোথাও স্টপেজ দেবে না। এয়ারপোর্ট থেকে ছেড়ে উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদীবাগ হয়ে পৌঁছবে হাওড়া স্টেশন। এবং একই পথে ধরে ফিরবে বিমানবন্দরে।
মাঝে কোনও যাত্রী ওঠানামা করতে পারবেন না। যদি কোনও যাত্রীর প্রয়োজন থাকে, তাহলে ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেড L-20 বাস স্ট্যান্ড-এর সামনে দাঁড়াবে। ভোর থেকে রাত পর্যন্ত মিলবে এই পরিষেবা। ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা।

আরও পড়ুন- হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মাংস বিক্রি, যোগীরাজ্যে গ্রেফতার দোকানি

এদিন বাস পরিষেবার সূচনার পর মন্ত্রী ফিরহাদ হাকিম বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানান, যেন টার্মিনালের ভিতরে ও বাইরে পাবলিক অ্যাড্রেস ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কে যাত্রীদের সূচনা দেয়। তাহলে অনেক যাত্রী এই পরিষেবা সম্পর্কে অবগত ও উপকৃত হবেন।

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...