Sunday, June 21, 2026

হিন্দু দেবদেবীর ছবি দেওয়া কাগজে মাংস বিক্রি, যোগীরাজ্যে গ্রেফতার দোকানি

Date:

Share post:

হিন্দু দেব-দেবীদের ছবি দেওয়া কাগজে মুড়ে মাংস বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল এক প্রৌড়কে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন স্থানীয় কয়েকজন। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল এলাকায়। হিন্দু দেবদেবীর ছবি দেওয়া খবরের কাগজে মুড়ে মাংস বিক্রি করছিলেন তালিব হুসেন। এভাবে মাংস বিক্রি নিয়ে আপত্তি জানায় এলাকার বাসিন্দাদের একাংশ। এই ঘটনা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তোলা হয়। যদিও তাতে কান দেয়নি হুসেন। ফলস্বরুপ থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। অভিযোগ পাওয়ার পর তালিবের দোকানে হানা দেয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তির দোকানে গেলে তালিব হুসেন নামের ওই মাংস বিক্রেতা পুলিশের উপর ছুরি হাতে হামলা চালায় বলে অভিযোগ। খুনের চেষ্টা করা হয় পুলিশকর্মীদের। যদিও বর্তমানে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত মাংস বিক্রেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (ক) ধারায় দুই ভিন্ন ধর্মালম্বী গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ তৈরি, ২৯৫(ক) ধারায় ভিন্ন ধর্মালম্বীদের অপমান এবং খুনের চেষ্টার ৩০৭ ধারায় মামলা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।


Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...