Thursday, June 25, 2026

উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া

Date:

Share post:

এই মরশুমেই বর্ণময় টেনিস কেরিয়ারের ইতি টানতে চলেছেন সানিয়া মির্জা (Sania Mirza) । তার আগে ইতিহাস গড়লেন তিনি। উইম্বলডনে (Wimbledon) মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের টেনিস সুন্দরী। নিজের ক্রোয়েশিয়ান পার্টনার ম্যাটে পেভিচকে সঙ্গী করে তিন সেটের লড়াইয়ে সানিয়া হারালেন গ্যাব্রিয়েলা ডাবরোস্কি এবং জন পিয়ার্সের জুটিকে। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৩-৬, ৭-৫। এর আগে ২০১১ সালে এলিনা ভেসনিনা এবং ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছিলেন সানিয়া। তবে তা ছিল ডাবলস।

প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কিন্তু কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াই দিয়ে সেমিফাইনালে প্রবেশ করলেন তিনি। চতুর্থ বাছাই গ্যাব্রিয়েলা ডাবরোস্কি এবং জন পিয়ার্সের জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা। প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তাঁরা। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় গ্যাব্রিয়েলা ডাবরোস্কি এবং জন পিয়ার্সের জুটিকে।

আরও পড়ুন:Rafael Nadal: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নাদাল

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...