Thursday, June 25, 2026

Rafael Nadal: উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নাদাল

Date:

Share post:

উইম্বলডনের (Wimbledon) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। সোমবার মধ্যরাতে বোটিক ভ্যান ডি জান্ডস্কুলপকে স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৬-২, ৭-৬। শেষ আটে নাদালের মুখোমুখি আমেরিকার টেলর ফ্রিৎজে।

ম‍্যাচে এদিন জয় পেলেও, নাদালকে যথেষ্ট বেগ দেন জান্ডস্কুলপ। লড়াই করে ৬-৪ এ প্রথম সেট জেতেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটে চেনা ছন্দে পাওয়া যায় রাফাকে। শুরুতেই ডাচ প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ৩-০ তে এগিয়ে যান। অনায়াসেই দুই সেটে লিড নিয়ে নেন। কিন্তু তৃতীয় সেটে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ক্লে কোর্টের রাজাকে।তৃতীয় সেটের শুরুতেই তাঁর সার্ভিস ব্রেক করেন বোটিক। কিন্তু অভিজ্ঞতা দিয়ে দারুণভাবে ম্যাচে ফেরেন নাদাল। এগিয়েও যান ৫-২ এ। কিন্তু এরপর অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফেরেন ডাচ তরুণ। একটা সময় স্কোর হয় ৬-৬। শেষমেশ  ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু অভিজ্ঞতা দিয়ে শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করেন নেন নাদাল।

আরও পড়ুন:ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচে ভারতীয় সমর্থকদের ওপর বর্ণবিদ্বেষী আক্রমণ, তদন্তে ইসিবি

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...