Thursday, June 11, 2026

Novak Djokovic: দুরন্ত লড়াই করে উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ

Date:

Share post:

উইম্বলডনের (Wimbledon) সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। ম‍্যাচে তিনি হারালেন জ‍্যানিক সিনাকে। ম‍্যাচের ফলাফল ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২। এই জয়ের ফলে উইম্বলডনে সেমিফাইনালে ১১ বার উঠলেন জোকার।

মঙ্গলবার সেন্টার কোর্টে লড়াই করেই সেমিফাইনালের রাস্তা পার করেন জোকোভিচ। কঠিন লড়াইয়ে প্রথম দুই সেট হেরে যান তিনি। ম্যাচের শুরুতেই সবাইকে চমকে দেন অনামী জ্যানিক। ইতালির এই উঠতি তারকা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন। ম্যাচের শুরুতেই নোভকের বিরুদ্ধে দুই সেট এগিয়ে যান ২০ বছরের তরুণ। তবে নিজের ছন্দ হারাননি নোভাক। এরপরই দুরন্ত কামব‍্যাক করেন জোকার। এরপরই  টানা তিন সেটে জিতে ম্যাচ নিজের দখলে করেন তিনি। এদিন ম‍্যাচে প্রায় ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দু’জনের মধ্যে। শেষমেশ শেষ হাসি হাসেন জোকারই।

চলতি বছরে এটাই শেষ গ্র্যান্ডস্লাম জোকোভিচের। তাই এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে মরিয়া ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। সেমিফাইনালে জোকারের মুখোমুখি হবেন ক্যামেরন নরি বা ডেভিড গফিনের মধ্যে কেউ একজন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...