Sunday, June 21, 2026

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে রাজ্যে গণতন্ত্র রক্ষা  করার বার্তা ধনকড়ের

Date:

Share post:

“রাজ্যে গণতন্ত্র রক্ষা করব”, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে তিনি মাল্যদান করেন। এদিনও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন। তাঁর মন্তব্যের পর ফের রাজ্য রাজ্যপাল সংঘাত নতুন মোড় নিল।

এদিন রাজ্যপাল বলেন, বাংলায় শ্যামাপ্রসাদের রেখে যাওয়া ঐতিহ্য গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলার ‘শুভবুদ্ধিসম্পন্ন’ মানুষের তাই প্রতিবাদ জানানো উচিত।এ দিন ধনকড় বলেন, “দেশভাগের সময় যে বিপদ ঘনিয়ে এসেছিল,  তা প্রতিহত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তুষ্টিকরণ, সাম্প্রদায়িকতায় পৃষ্ঠপোষকতা গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক। সংবিধান নিরপেক্ষ, সমানাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে। কেন্দ্রীয় সরকার সেই নীতি মেনেই চলছে। সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস নীতি নিয়ে এগিয়ে চলেছে কেন্দ্র। আজ বাংলার মনুষকে বলব, শ্যামাপ্রসাদের দোহাই, আর চুপ করে থাকবেন না। নীরবতা ভাঙুন। এ ভাবে বাংলার মাটিতে গণতন্ত্রকে শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। এই নীরবতায় অত্যন্ত ব্যাথিত আমি। কলকাতা হাইকোর্ট বলেছে, বাংলার সর্বত্র সিন্ডিকেট এবং তোলাবাজির রাজত্ব চলছে।” রাজ্যপাল আরও বলেন, “বাংলার ন’কোটি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলা গণতন্ত্রকে ধূলিসাৎ হতে দেব না আমি। সংবিধান এবং আইনের রক্ষা করবই।”

প্রতিটি শব্দের মধ্য দিয়ে তিনি কার্যত রাজ্যকে আক্রমণ করেছেন। তবে এই একই ইস্যু তুলে এর আগেও একাধিকবার তিনি রাজ্যকে তোপ দেগেছিলেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,  রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের শব্দ প্রয়োগ করছেন ধনকড়। তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুর্ বরাবরই কথা বলেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপির তল্পিবাহক রাজ্যপাল। রাজ্যের সমালোচনা করা ছাড়া ওনার কোনও কাজ নেই।

 

 

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...