Sunday, February 15, 2026

Kolkata Metro: ফের বিপত্তি! দরজা খোলা অবস্থায় কুঁদঘাট থেকে কালিঘাট পর্যন্ত ছুটল মেট্রো 

Date:

Share post:

অফিস টাইমের চেনা ব্যস্ততায় অচেনা বিপত্তি কলকাতা মেট্রোতে(Kolkata Metro)। বুধবারের সকালে দরজা খোলা রেখে একের পর এক স্টেশন পেরিয়ে গন্তব্যের দিকে ছুটলো মেট্রোরেল(Metro Rail)। ভিড়ে ঠাসা মেট্রোতে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। জানা গেছে, বুধবার সকাল সাড়ে নটা নাগাদ কবি সুভাষ(Kavi Subhash) থেকে দমদমগামী (Dumdum) মেট্রোয় এই ঘটনাটি ঘটে।

ফের খবরের শিরোনামে উঠে এল কলকাতা মেট্রো, এবার পাতালরেলে আজব কান্ড। দরজা খুলে রেখে চার চারটে স্টেশন ছুটল মেট্রো। অফিস টাইমে এই ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কুঁদঘাট থেকে কালীঘাট (Kalighat) পর্যন্ত সামনের দিকের একটি কামরার একটি দরজা খোলা ছিল। যাত্রীরা দরজার টেনে ধরে রেখে আটকাবার চেষ্টা করলেও স্বাভাবিক ভাবেই তা বন্ধ হয় নি। কুঁদঘাট, মহানায়ক উত্তম কুমার, রবীন্দ্র সরোবর এবং কালীঘাট – চারটি স্টেশনেই মেট্রোর দরজা খোলা ছিল। অবশেষে কালীঘাট স্টেশনে পৌঁছে মেরামতি শুরু হয়। দরজা খোলা অবস্থায় মেট্রো চলতে দেখে যাত্রীরা আতঙ্কে চিৎকার জুড়ে দেন। যাত্রীরা বলছেন কুঁদঘাট থেকে যখন মেট্রো ছাড়ে তখন দরজা খোলা ছিল। যার জন্য ৯.২৫ মিনিটে যে মেট্রো ছাড়ার কথা তা ৯.৩৫ মিনিটে ছাড়ে। ১০ মিনিট দেরি হওয়ার কারণে যাত্রীরা চিৎকার শুরু করেন।  তারপর দরজা খোলা অবস্থায় মেট্রো রওনা দেয়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় আরপিএফ, ছুটে আসেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। খোলা দরজাটির সামনে গার্ড করে দাঁড়িয়ে পড়েন ইঞ্জিনিয়াররা। যাত্রীরা যাতে ভুলবশত সেদিকে না যান, তা নিশ্চিত করা হয়। যান্ত্রিক ত্রুটির ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


spot_img

Related articles

আজ থেকে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু, ২৯৪ বিধানসভায় বসছে ক্যাম্প

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতই রবিবার থেকে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। আগামী ২৬...

রবিবাসরীয় সকাল থেকেই ভারত-পাক ক্রিকেট উন্মাদনা, আজ অজিভূমে লড়াই স্মৃতি- হরমনদেরও

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ কলম্বোতে ভারত-পাক মহারণ। সলমন - শাহিনদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী সূর্য- হার্দিকরা। রবিবাসরীয় সকাল...

‘অমর প্রেম সেতু’, উৎপল সিনহার কলম 

... হৃদয়ে সুখের বাসা , মরমে অমর আশা , চিরবন্দী ভালোবাসা প্রাণপিঞ্জরে ।। প্রেমে তালা? তালাবন্দী ভালোবাসা? তাহলে তো বন্ধনহীন প্রেম বন্দী...

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: সন্তানদের মধ্যে মতভেদ মানসিক চাপ বাড়াতে পারে। তবে হস্তশিল্প...