Thursday, June 25, 2026

ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়, ভিজল দক্ষিণবঙ্গ

Date:

Share post:

অবশেষে মুষলধারে বৃষ্টি নামল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে এদিন সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। তারপরই নেমেছে মুষলধারে বৃষ্টি। ২ থেকে ৩ ঘণ্টা ধরে এই বৃষ্টি কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাতে হবে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:উপত্যকায় নজিরবিহীন ছবি! পরিবারের কথায় পুলিশের হাতে ধরা দিল ২ জঙ্গি


যদিও অফিস টাইমে ঝমঝমিয়ে বৃষ্টি নামায় ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। রাস্তায় আটকে পড়েছেন অনেকেই। তবে বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শহরবাসী।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, কলকাতায় বুধবার সারাদিনই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মূলত মেঘলা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।


বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে পারে। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় সেই কারণে আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে।

 


Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...