Monday, April 6, 2026

মহারাষ্ট্রে দুষ্কৃতীদের গুলিতে মৃত সুফি বাবা

Date:

Share post:

মুসলিম ধর্মগুরুকে গুলি করে মারল দুষ্কৃতীরা।ঘটনাস্থল মুম্বই থেকে ২০০ কিমি দূরে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে। জানা গিয়েছে, মৃতের নাম খোয়াজা সৈয়দ চিস্তি(৩৫)। স্থানীয় এলাকায় তিনি ‘সুফি বাবা’  নামেই পরিচিত ছিলেন। মুসলিম ধর্মগুরু হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন এই সুফি বাবা। আদতে তিনি আফগানিস্তানের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন- Maldah: উল্টো রথ আর ঈদ উৎসবকে মাথায় রেখে আলোচনায় জেলা প্রশাসন

জানা গিয়েছে, মঙ্গলবার খোয়াজা সৈয়দ চিস্তির মাথা লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় মূল সন্দেহভাজনের তালিকায় রয়েছে সুফি বাবার গাড়ির চালক। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধর্মীয় কারণে এই খুন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত কারণেই তাঁকে খুন করা হয়েছে।

 

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...