Saturday, June 13, 2026

অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত ১০, হড়পা বানে ভেসে গেল পুণ্যার্থীদের বহু তাঁবু

Date:

Share post:

ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা অমরনাথ যাত্রায়। শুক্রবার অমরনাথ গুহার কাছেই মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বানে ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জলের তোড়ে ভেসে গিয়েছে ৩টি লঙ্গর ও ২৫টি তাঁবু। খোঁজ মিলছে না বহু পূণ্যার্থীর। পুলিশ সহ উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ-সহ অন্যান্য উদ্ধারকারী দল।

সূত্রের খবর আজ সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরই পাহাড় থেকে নেমে আসা জল ও কাদামাটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তাঁবুগুলিতে। ভেসে যায় ২৫টি তাঁবু। শেষ খবর পাওয়া পর্যন্তে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এনডিআরএফের ডিজি। পরিস্থিতি দেখে আপাতত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। আহতদের হেলিকপ্টারে করে শ্রীনগরে ও অনন্তনাগে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- Dengue: রাজ্যে ডেঙ্গু রোধে একাধিক সতর্কতা জারি নবান্নের

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...