Monday, March 16, 2026

ভূমিসংস্কারের পরবর্তীকালে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা ক্ষমতার বিকেন্দ্রীকরণে সাহায্য করেছে, বললেন সীতারাম ইয়েচুরি

Date:

Share post:

ভূমিসংস্কারের পরবর্তীকালে যে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা, যার মধ্য দিয়ে গ্রামীণ সমাজের শ্রেণি শক্তির ভারসাম্যের পরিবর্তন ঘটেছে,যা সামন্ততান্ত্রিক সম্পর্ককে দুর্বল করতে সাহায্য করেছে বলে তিনি উল্লেখ করেন। তার মত, গণতন্ত্রীকরণের যে প্রক্রিয়া, ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, তা জনগণের হাতে যেমন ক্ষমতা দেওয়া, তাও গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে পড়ে।’’

ইয়েচুরি বলেন, কমিউনিস্টদের কোণঠাসা করার চক্রান্ত আসলে দেশে কমিউনিস্টদের আরও দুর্বল করার লক্ষ্যেই পরিচালিত আরএসএস-মিশন — সীতারাম ইয়েচুরি তাও স্পষ্ট তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত ১০, হড়পা বানে ভেসে গেল পুণ্যার্থীদের বহু তাঁবু
তাঁর বক্তব্যে উঠে এসেছে, কীভাবে রাজ্যে কৃষকের জমি দখল হয়েছে, পঞ্চায়েত-পুরসভা একছত্র দখলে চলে গেছে। কীভাবে গণতন্ত্র, মানুষের অধিকার আক্রান্ত, তাও তুলে ধরছেন তিনি। একই সঙ্গে বিজেপি কীভাবে আক্রান্ত মানুষকে বিভ্রান্ত করেছে, আরএসএস কীভাবে কাজ করছে, চা বাগান, শ্রমিক বস্তিতে কী পরিস্থিতি সেই বিষয়েও আলোকপাত করেন ইয়েচুরি।

আরও পড়ুনঃ অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত ১০, হড়পা বানে ভেসে গেল পুণ্যার্থীদের বহু তাঁবু
অবিভক্ত বাংলার কমিউনিস্ট আন্দোলনের নানা তথ্য তুলে ধরেন তিনি। তেমনই স্বাধীনতার পথে জাতীয় পর্যায়ে কমিউনিস্টদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন, সূর্য সেনের উত্তরসূরিদের মতো স্বাধীনতা সংগ্রামীদের কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হওয়ার কথা। আবার ৪৩-র মন্বন্তর কিংবা অন্যান্য বিপর্যয়ে কমিউনিস্ট কর্মীরা কিভাবে সেবা কাজে যুক্ত হয়েছেন অতীতে তারও উল্লেখ করেন তিনি। পূর্ণ স্বাধীনতার দাবি জাতীয় পর্যায়ে, কংগ্রেসের অধিবেশনে কমিউনিস্টদের উত্থাপনের কথা, রশিদ আলি দিবসে উত্তাল বাংলার ছবি যেমন তিনি ছুঁয়ে যান, তেমনই দাঙ্গা, দেশভাগের বেইমানিতে বিধ্বস্ত দেশের যন্ত্রণার বিবরণ তুলে ধরেন।স্বাধীনতার ৭৫ বছরে এভাবেই ইয়েচুরি তাঁর বক্তব্য রাখেন।

 

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...