Wednesday, April 8, 2026

মোদির ভারতে ৯৭ কোটি মানুষ দু’বেলা সুষম খাদ্য পায় না, বলছে রাষ্ট্রপুঞ্জ

Date:

Share post:

বিজেপি সরকার দেশ চালাতে যে কতটা অপারগ তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাষ্ট্রপুঞ্জের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (ফাও)। বুধবার তাঁদের দেওয়া রিপোর্টে জানানো হয়েছে। ভারতের ৯৭ কোটি মানুষ সুষম খাদ্য পায় না। অর্থাৎ, মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। শুধু তাই নয়, দেশে ও বিশ্বমঞ্চে বড় বড় ভাষণ দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত অনাহার-অপুষ্টির এই তালিকায় আফ্রিকার খুব কাছাকাছিই আছে।  যা রীতিমত উদ্বেগজনক।


আরও পড়ুন:জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, ভর্তি হাসপাতালে


রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের সুষম খাবার জোগাড়ের সামর্থ্য ছিল না। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ৭১ শতাংশ মানুষের পুষ্টিকর খাদ্য কেনার ক্ষমতা নেই। সংখ্যায় যার পরিমাণ প্রায় ৯৭ কোটি। আরও লজ্জার বিষয় এই যে, ৫৬ ইঞ্চির বুকের ছাতিওয়ালা ভারতেরই পিছনে রয়েছে আফ্রিকা। যেখানে ৮০ শতাংশ মানুষের পুষ্টিকর খাবার জোটে না।  গোটা এশিয়ায় ৪৩.৫ শতাংশ মানুষ এই আওতায় পড়েন। কিন্তু সেবিষয়ে কোনও ভ্রুক্ষেপই নেই মোদি সরকারের।


রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার পরিসংখ্যান বলছে, চীনের ১২ শতাংশ, ব্রাজিলে ১৯ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৯ শতাংশ, নেপালের ৮৪ শতাংশ, বাংলাদেশে ৭৩.৫ এবং পাকিস্তানের ৮৩.৫ শতাংশ মানুষ সুষম আহার পান না। ভারতের প্রায় ৬০ শতাংশ মানুষই সরকারি রেশনের উপর নির্ভরশীল। ওয়াকিবহাল মহলের একাংশের মত, মানুষকে পর্যাপ্ত পুষ্টিসম্পন্ন খাবার যে দেওয়া হচ্ছে না, তারই প্রমাণ এই তথ্য।

 


Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...