Monday, June 8, 2026

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে  চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন শিনজো আবে। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবের উপর হামলা চালানো হয়। তাঁর বক্তৃতার সময় গুলির শব্দ শোনা গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। শিনজোকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন:২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা রাজ বব্বরের


সংবাদ সংস্থা সূত্রের খবর, নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। জাপানের সময় সকাল সাড়ে ১১টা নাগগাদ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনএইচকে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজে আবের শরীর থেকে রক্তপাত হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা খুবই গুরুতর। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


 


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...