Sunday, June 28, 2026

এক ইশারাতেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন বন্ধ করতাম”, কেন এমন হুঁশিয়ারি দিলেন মদন?

Date:

Share post:

বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হয়ে গেলো। কিন্তু সম্মানের সঙ্গে আমন্ত্রণ পাননি কলকাতা মেট্রোর অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আমন্ত্রণ বিতর্ক চলছেই। এবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধন ও মমতা বন্দ্যোপাধ্যাকে আমন্ত্রণের বিতর্ক নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হুঁশিয়ারি দিলেন কেন্দ্রকে।

আজ, সোমবার এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, “আমাদের হাতে কলকাতা মেট্রো। মমতা বন্দ্য়োপাধ্যায় সাজিয়ে দিয়েছেন। এই শিয়ালদহের ফাইন্ডেশন করেছেন। তিনি যেহেতু আজ শহরের বাইরে রয়েছেন, সেই সুযোগে বর্গির দল ঢুকে পড়েছে। সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমার দল আমাকে নির্দেশ দেয়নি। নাহলে, শুধু একটা ইশারাতেই কিন্তু আজকে শিয়ালদহের এই মেট্রো বন্ধ হয়ে যেত। উদঘাটন বন্ধ হয়ে যেত। মদন মিত্র মেট্রো রেলের প্রেসিডেন্ট। আমরা চাই রথের চাকা গড়গড় করে এগিয়ে যাক।”

আরও পড়ুন- রাজনৈতিক অসৌজন্যতার ছাপ গায়ে মেখেই পথ চলা শুরু শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রোর

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...