Friday, April 3, 2026

শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে আহত অমর রাই

Date:

Share post:

দার্জিলিং (Darjeeling) ম্যালে মঙ্গলবার বেলা ১১টায় হল জিটিএ-র (GTA) নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। আর সেই অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হন দার্জিলিং-এর প্রাক্তন বিধায়ক ও এসজেডিএর ভাইস চেয়ারম্যান অমর রাই (Amar Rai)। তাঁর চোখের ওপরে ও বা পায়ের হাঁটুতে চোট লেগেছে।

আরও পড়ুন- রাজ্যের ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দেওয়ার নির্দেশ প্রাথমিক শিক্ষা সংসদের

অমর রাইয়ের আহত হওয়ার খবর জানতে পেরেই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে অমর রাইয়ের কাছে পাঠান। আহত অমর রাইকে দেখতে তাঁর বাড়িতে যান অরূপ বিশ্বাস ও জিটিএ প্রধান অনীত থাপা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন সকলে।

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...