Friday, April 3, 2026

Arun Lal: বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল

Date:

Share post:

বাংলার (Bengal) কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল ( Arun Lal)। মঙ্গলবার সিএবিতে (CAB) গিয়ে ইস্তফা দিয়ে আসেন তিনি। সেই সময় সিএবি যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থাকলেও, ছিলেন না সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বাংলা দলের কোচের পদ থেকে সরে যাওয়ার কারণ হিসাবে শারীরিক ক্লান্তির কথাই জানিয়েছেন অরুণ লাল।

এদিন অরুণ লাল বলেন,” আমি ক্লান্ত। ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। শারীরিক ভাবে আমি আর পারছি না। তাই সিএবি-কে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসাবে থাকতে চাই না।”

সদ্য রঞ্জিট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলা দল। রঞ্জিতে মধ্যপ্রদেশের কাছে সেমিফাইনালে হেরে যায় মনোজ তিওয়ারি, অভিমুন‍্য ঈশ্বরনরা। মরশুম শেষ হতেই বাংলার কোচ বদল হবে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। যদিও সিএবি-র তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এরই মধ‍্যে অরুণ লাল নিজে গিয়েই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে আসেন।

এদিকে বাংলার নতুন কোচ হিসেবে অনেকের নাম উঠে আসছে। যদিও এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি সিএবি।

আরও পড়ুন:ATK Mohunbagan: বাগানে যোগ দেওয়া নতুন ফুটবলারদের নিয়ে আশাবাদী ফেরান্ডো

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...