Friday, April 3, 2026

Indore: ক্লাস টু তে ফেল, জয়েন্টে প্রথম বারেই ৯৯.৯৩ শতাংশ নম্বর দিনমজুরের ছেলের

Date:

Share post:

ইচ্ছে থাকলে উপায় হয়, সব অসম্ভবকে সম্ভব করা যায়- ঠিক এই কথাই যেন প্রমাণ করে দিলেন হত দরিদ্র দিনমজুরের ছেলে। নাম দীপক প্রজাপতি (Dipak Prajapati), আপাতত তাঁকে নিয়েই ব্যস্ত ইন্দোর (Indore)। কারণ প্রথম বারের চেষ্টাতেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (Joint Entrance Examination) ৯৯.৯৩ শতাংশ নম্বর পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন এক শ্রমিকের ছেলে।

লক্ষ্য ছিল সেরা হওয়ার। জীবনের শুরুতেই বড় ধাক্কা, মাত্র ৭ বছর বয়সে পড়াশোনায় খারাপ হওয়ার তকমা পেয়েছিলেন দীপক প্রজাপতি। তখন ক্লাস টু-তে পড়াশোনা করেন ছোট্ট দীপক, পড়াশোনায় এতটাই অমনোযোগী যে পাশ করতে পারেন নি ফাইনাল পরীক্ষায়। সবাই তখন গালমন্দ করেছিলেন, বলেছিলেন আর যাই হোক দিন মজুরের ছেলের লেখাপড়া হবে না। জেদ চেপে গেছিল ছোট্ট ছেলেটার। একমাত্র ভরসা ছিল আত্মবিশ্বাস। দরিদ্র পরিবার সেভাবে ছেলেকে পড়াশোনার উপযুক্ত পরিকাঠামো দিতে পারে নি। দীপকের বাবা রাম একবাল প্রজাপতি (Ram Ikbal Prajapati),একজন ওয়েল্ডার হিসাবে কাজ করেন। কিন্তু তাঁর কাজের কোনও স্থিরতা নেই। সবসময় একরকম রোজগারও হয় না। জীবিকা নির্বাহের জন্য স্বাভাবিক ভাবেই বিভিন্ন কাজ করে পেট চালাবার চেষ্টা করেন তিনি। নিজে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেন নি। কিন্তু শিক্ষার প্রয়োজনীয়তা আর গুরুত্ব বুঝে ছেলেকে স্কুলে ভর্তি করেন। সেই ছেলেই আজ তাঁর গর্বের কারণ বটে। নিজের সাফল্যের রহস্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে একগাল হেসে দীপক বলেন, “আমার সাফল্যের একটিই রহস্য “নো সোশ্যাল মিডিয়া।” প্রথম বারের চেষ্টাতেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৯৯.৯৩ শতাংশ নম্বর পেয়ে ইন্দোরের দীপক প্রজাপতি এখন সকলের নয়নমণি।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...