Monday, April 6, 2026

গুরু পূর্ণিমার পূণ্যতিথিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় বেলুড় মঠে

Date:

Share post:

আজ গুরু পূর্ণিমা। প্রতিবছরের মত এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে বেলুড় মঠে। বিশেষ এই দিনটিতে প্রতিবছরই দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে ভিড় জমান অগণিত ভক্ত। তাই এদিন উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়।


আরও পড়ুন:একুশে সমাবেশের আগে ধর্মতলায় তৃণমূলের খুঁটি পুজো


করোনার জেরে গত দু’বছর গুরুর দেখা পেলেও জাঁকজমকভাবে বেলুড় মঠে গুরু পূর্ণিমা পালন করা যায়নি। ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও,  মহারাজদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি।

তবে, চলতি বছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। নিয়ম মেনে সাদা পদ্ম ফুল এবং প্রসাদ নিয়ে তাঁরা দীক্ষাগুরু মহারাজদের অপেক্ষা করেন ভক্তরা। সাধারণত সকাল সাড়ে ছ’টায় বেলুড় মঠ খোলা হয় । আজ, বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষেও একই নিয়মে মঠ খোলা হয়েছে। ভোর থেকে লাইন দিয়ে এদিন সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের সাক্ষাৎ পান তাঁরা। প্রণাম নিবেদন করেন।


হিন্দুধর্ম মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরুকে স্মরণ করা হয় ,আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয় গুরুকে। গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তিসঙ্গীত হয়।

 


Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...