Sunday, March 15, 2026

দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভণ্ডামি ‘অসংসদীয়’: ‘সব শব্দ ব্যবহার করব’, স্পষ্ট বার্তা ডেরেকের

Date:

Share post:

সরকারের বিরোধিতায় সাংসদদের মুখে লাগাম পরাতে তৎপর হয়েছে মোদি সরকার(Modi Govt)। লোকসভা সচিবালয়ের তরফে ‘অসংসদীয় শব্দ’ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভণ্ডামির মতো শব্দগুলিকে ‘অসংসদীয়’ বলে উল্লেখ করা হয়েছে। এরই বিরোধিতায় এবার সরব হয়ে উঠলেন রাজ্যসভার তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braien)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বেশ কিছু ‘মৌলিক’ শব্দ এবং শব্দবন্ধকে ‘অংসসদীয়’ হিসেবে চিহ্নিত করে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা তিনি মানবেন না। প্রয়োজনে আসন্ন বাদল অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করারও বার্তা দিয়েছেন ডেরেক।

বৃহস্পতিবার টুইট করে ডেরেক লেখেন, “আগামী কয়েক দিনের মধ্যে অধিবেশন শুরু হবে। সাংসদদের উপর জারি করা হল তামাশার নির্দেশিকা। এখন, সংসদে বক্তৃতা দেওয়ার সময় আমাদের এই মৌলিক শব্দগুলি ব্যবহার করতে দেওয়া হবে না। আমি লজ্জিত। ‘অপব্যবহার’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘ভণ্ডামি’, ‘অযোগ্য’— আমি এই সব শব্দ ব্যবহার করব। প্রয়োজন হলে আমাকে সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব।”

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রাজ্যসভা ও লোকসভাতে বেশকিছু শব্দ প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। প্রকাশিত ‘অংসসদীয় শব্দের’ তালিকায় রয়েছে, ‘লজ্জাজনক’, ‘অপব্যবহার’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো বেশ কিছু আপাত নিরীহ শব্দ। সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’, ‘তানাশাহি’-র মতো শব্দ। এর পাশাপাশি ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘খুন সে ক্ষেতি’ (রক্ত দিয়ে চাষ), ‘স্নুপগেট’-এর মতো শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ওই তালিকায়। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এইসকল শব্দের বেশিরভাগ ব্যবহার করেছে বিরোধীরা। তাতেই লাগাম পরিয়ে এ বার আইনসভার অন্দরেও সমালোচনার কণ্ঠরোধ করতে চাইছে মোদি সরকার, অভিযোগ বিরোধীদের।


spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...