Saturday, April 4, 2026

কয়লাকাণ্ডে ED-র তলব বাঘমুণ্ডির বিধায়ককে, ফের তলব মলয়কেও

Date:

Share post:

কয়লাকাণ্ডে পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতকে (Sushanta Mahato) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল ১১টা নাগাদ দিল্লিতে (Delhi) ইডি-র সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। একই সঙ্গে ওই দিন ফের মন্ত্রী মলয় ঘটককেও (Maloy Ghatak) দিল্লিতে তলব করেছে ইডি। এই নিয়ে চতুর্থবার কয়লাকাণ্ডে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন সাক্ষীর বয়ানে মলয়ের নাম উঠে এসেছে। এর আগেও তিন বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আরও কিছু তথ্য মিলিয়ে দেখার জন্যই ফের তাঁকে তলব করা হয়েছে বলে খবর।

তবে, কয়লাকাণ্ডে এই প্রথম ডাক পড়ল সুশান্তর। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত নথি যাচাই করতে গিয়েই সুশান্তর নাম মিলেছে। প্রয়োজনে মলয় ও সুশান্তকে মুখোমুখি বসিয়েও জেরা করে হতে পারে বলে খবর।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...