Tuesday, March 31, 2026

ইস্তফা দেননি এখনও, মালদ্বীপ-সিঙ্গাপুর হয়ে এবার কি সৌদি আরব গোতাবায়া?

Date:

Share post:

চরম রাজনৈতিক সঙ্কট চলছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতে(Srilanka)। জনরোষ এড়াতে বুধবার ভোরে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে(Gotabaya Rajapakshe)। সেখান বেশকয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। এবার সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানা গেল, বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৭৮৮-তে সিঙ্গাপুর রওনা হয়েছেন, পলাতক রাষ্ট্রনেতা। সেখান থেকে সৌদি আরবের বন্দর শহর জেড্ডায় পৌঁছবেন তিনি। যদিও শ্রীলঙ্কায় চলতে থাকা ভয়ংকর জনরোষের মধ্যে গোতাবায়াকে ইস্তফা দেওয়ার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত ইস্তফা দেননি তিনি।

বুধবার রাতেই মালদ্বীপের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, মালদ্বীপের রাজধানী মালে থেকে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন গোতাবায়া। যদিও শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যম জানায়, তখন মালদ্বীপেই রয়েছেন তিনি। ফলে প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত গোতাবায়া কোথায় রয়েছেন সেবিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এদিকে জানা গিয়েছে, বুধবার মালে পৌঁছনোর পরে গোতাবায়া টেলিফোনে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার ওয়াই অবেবর্ধনেকে জানিয়েছিলেন বুধবারই পদত্যাগ করবেন তিনি। সেইমতো সাংবাদিক বৈঠক করেও একথা জানিয়ে দেন স্পিকার। এবং ২০ জুলাই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের কথাও ঘোষণা করেন। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইস্তফা সংক্রান্ত কোনও খবর মেলেনি।

এদিকে গোতাবায়া ইস্তফা না দিলে শ্রীলঙ্কাতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার নিজের পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন গোতাবায়া। যদিও গোতাবায়া ইস্তফা না দিলেও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। একইসঙ্গে বিক্ষোভকারীদের নিশানায় পড়েছেন তিনিও। তাঁর সরকারি দফতর ও বাসভবনে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।


Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...