Friday, April 3, 2026

গাঁটছড়া! সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ট ছবি পোস্ট ললিত মোদির, বিয়ে সারা?

Date:

Share post:

প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে ঘনিষ্ট ছবি পোস্ট। সঙ্গে লেখা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন আইপিএল (IPL) চেয়ারম্যান ললিত মোদির (Lalit Modi) টুইটার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তাহলে কি বঙ্গ ললনা সুস্মিতা সেনকে (Sushmita Sen) বিয়ে করলেন ক্রিকেট প্রশাসনের এই বহু চর্চিত ব্যক্তি? পরে অবশ্য দ্বিতীয় টুইটে ললিত বিষয়টি খোলসা করে লিখেছেন, বিয়ে নয় সম্পর্কে রয়েছেন সুস্মিতার সঙ্গে।

বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি লেখেন, “পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু”। আচমকা এমন খবরে সারা পড়ে যায় নেটিজেনদের মধ্যে। তাহলে কি ললিত মোদিকে বিয়ে করলেন সুস্মিতা? পরে অবশ্য ললিত নিজেই ফের লেখেন, তাঁরা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু।  তবে বিয়েটাও হবে।

দীর্ঘদিন রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। পারিবারিক বিভিন্ন ছবিতে রোহমানের সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতার মেয়েদের। এমনকী বাংলায় সুস্মিতার আত্মীয়র বিয়েতেও যোগ দিয়েছিলেন রোহমান শলে। তবে গত মাসেই তাঁদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন সুস্মিতা। কিন্তু ললিত মোদির সঙ্গে সম্পর্কের আঁচ তিনি কাউকে দেননি।

এদিন, বেশকিছু ছবির সঙ্গে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, “সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী।” এই পোস্টের পরই সুস্মিতার সঙ্গে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ললিত স্পষ্ট করেন, বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।

ললিত মোদির হাত ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু হয়েছিল বলা চলে। আইপিএল-এর জনক বলা হয় তাঁকে। যদিও পরবর্তীকালে দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। টাকা তছরুপের অভিযোগ ওঠার পরেই দেশ ছাড়েন ললিত। এখন লন্ডনেই রয়েছেন তিনি।

আরও পড়ুন- Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচার মামলায় দু’বছরের জেল

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...