Saturday, June 13, 2026

Dalai Lama : লাদাখ সমস্যা সমাধানে আলোচনার বার্তা দিলেন দলাই লামা

Date:

Share post:

লাদাখ (Ladakh) সমস্যা সমাধানে এবার শান্তির বার্তা দিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। ভারত (India)এবং চিনের (China) মধ্যে সুসম্পর্ক তৈরি করতে এবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেন তিব্বতি ধর্মগুরু ।

প্রসঙ্গত, লাদাখ নিয়ে ভারত এবং চিনের মধ্যে সমস্যা কিছুতেই মিটছে না। চিনের আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করেছে ভারত। সাম্প্রতিক কালে দুই দেশের সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। এবার দেশকে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ ধর্মগুরুর। উল্লেখ্য কিছুদিন আগেই দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বিষয়টি ভালোভাবে নেয় নি চিন। এবার একমাসের জন্য লাদাখ সফরে যাবেন দলাই লামা। সেই সফর শুরুর আগেই তাঁর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। লাদাখ (Ladakh Issue) সীমান্তে সেনা মোতায়েন করেছে দুই দেশই। সমস্যা মেটানোর জন্য বারবার বৈঠক করলেও সমাধানসূত্র মেলেনি। এহেন পরিস্থিতিতে নোবেল জয়ী ধর্মগুরু যা বলেছেন তা কি আদৌ মনে ধরবে বেজিং এর? তাঁর লাদাখ সফর নিয়ে চিনের আপত্তির কথা প্রসঙ্গে দলাই লামা বলেছেন, “এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু চিনের সাধারণ মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ তোলে না। বরং তিব্বতি বৌদ্ধ সংস্কৃতি নিয়ে অনেকেই উৎসাহী।” দলাই লামাকে শুভেচ্ছা জ্ঞাপন করায় চীনের সমালোচনার মুখে পড়ে ভারত। যদিও এই বিষয়ে চিনকে পাত্তা দেয়নি নয়া দিল্লি। এখন প্রবীণ তিব্বতি ধর্মগুরুর মন্তব্যের প্রেক্ষিতে দুই দেশের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...