Saturday, June 13, 2026

Sushmita Sen: বিয়ের জল্পনার মাঝেই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিশ্ব সুন্দরী

Date:

Share post:

২৪ ঘন্টা আগে বিনোদন দুনিয়ার চোখ ঘুরে গেছিল যে খবরে, তার শিরোনামে ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen) এবং প্রাক্তন আই পি এল(IPL) চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi)। বৃহস্পতিবার রাতের একটা টুইটের পর থেকেই কার্যত তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম।  প্রথমে বিয়ের খবর , তারপর প্রেমের ঘোষণা। কয়েক মুহূর্তের মধ্যেই লাইম লাইটে সুস্মিতা সেন আর ললিত মোদি।  প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও প্রসঙ্গ থাকলেও টুইটটি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। এবার মুখ খুললেন বঙ্গ ললনা।

জীবনের নতুন একটা দিকে পা রেখেছেন ললিত-সুস্মিতা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, ‘মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।’ এরপর ফের টুইট করে মোদি সম্পর্কের বিষয়টি পরিষ্কার করে , জানিয়ে দেন যে তাঁরা বিয়ে করেননি একে অন্যকে ডেট করছেন। এতকিছুর পরও অবিচল ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। জোড়া টুইটের পর মুখ খুললেন আজ। সোশ্যাল মিডিয়াকে সঙ্গী করে সুস্মিতা লিখলেন, ‘আমি ভীষণ খুশি । বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যাঁরা করেন না , তাঁদেরও.. সবাইকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।’ সুস্মিতার উত্তর পেয়ে খুশি তার অনুরাগীরা। তাঁরা বলছেন জীবনে ভালো থাকুন সুস্মিতা, এটাই একান্ত চাওয়া। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...