Saturday, June 13, 2026

টেটের বাড়তি নম্বরকে নিউটনের আপেলের সঙ্গে তুলনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

টেটের বাড়তি নম্বরকে নিউটনের আপেলের সঙ্গে তুলনা করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।ভুল প্রশ্নের জন্য ‘টেট’ বা প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা যাচাই পরীক্ষায় মাত্র কয়েক জন প্রার্থীকে বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল। কেন এবং কী ভাবে শুধু কয়েক জন প্রার্থীকেই ওই এক নম্বর দেওয়া হয়েছিল, তা পুরোপুরি এখনও স্পষ্ট হয়নি। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই প্রসঙ্গ ওঠে। ওই বেঞ্চের পর্যবেক্ষণ, ওই এক নম্বর দেওয়ার বিষয়টি অনেকটা নিউটনের আপেলের মতো!

আরও পড়ুনঃ Black Fever: করোনা উদ্বেগের মাঝেই রাজ্যে বাড়ছে কালাজ্বরের আতঙ্ক

আইজ়্যাক নিউটন যখন গাছতলায় বসে ছিলেন, সেই সময় আচমকা একটি আপেল তাঁর সামনে এসে পড়ে। সেই সূত্র থেকেই তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। কোর্টের পর্যবেক্ষণ, ২৬৯ জন টেট প্রার্থীকে এক নম্বর পাইয়ে দেওয়ার বিষয়টিও তেমনই। এরই পাশাপাশি, ওই বিচারপতিরা জানতে চেয়েছেন, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কী? ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে লিখিত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। কী কী নথি ও বয়ান তারা পেয়েছে, সেগুলিও রিপোর্টের সঙ্গে জুড়ে দিতে বলা হয়েছে।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...