Monday, April 6, 2026

Howrah: প্রতারণার নতুন পদ্ধতি , অ্যাপসের মাধ্যমে ঋণ দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ

Date:

Share post:

রাজ্যজুড়ে বাড়ছে প্রতারণার (Deception) ঘটনা। রাজ্যের সাইবার বিভাগ (Cyber crime department) যত শক্তিশালী হচ্ছে ততই প্রতারণার নতুন নতুন ছক আবিষ্কার করছেন প্রতারকরা। এবার অ্যাপসের (Loan app) মাধ্যমে ঋণ দিয়ে তারপর ব্ল্যাকমেল (Blackmail) করে মোটা টাকা আদায়ের ঘটনা প্রকাশ্যে এল। ঘটনা হাওড়ার বাকসাড়া এলাকার (Baksara)। ইতিমধ্যেই তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশ (Cyber crime police)।

হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা জয় চক্রবর্তী। অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকার লোন নিয়েছিলেন। অভিযোগ ঋণ শোধের পরেও প্রতারকরা টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। শুধু তাই নয়, জয় চক্রবর্তীর পরিচিতদের মোবাইলে নানা রকমের অশ্লীল ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়। প্রতারিত ব্যক্তির স্ত্রী অভিযোগ করছেন তার স্বামীকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত পরিবার দ্বারস্থ হয়েছেন বোটানিক্যাল গার্ডেন থানার (Botanical garden police station)। তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশের (Howrah city police) সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...