Tuesday, April 14, 2026

বাড়ছে করোনা সংক্রমণ: জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যসচিবের, কী বললেন তিনি

Date:

Share post:

ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। আরও বেশি করে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরিস্থিতি মোকাবিলায় শনিবার রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে মাস্ক (Mask) এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হয়

এর পাশাপাশি, বাজার বা জনবহুল এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার উপর নজরদারি করতে নির্দেশ দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

সংক্রমণের হার সব থেকে বেশি কোচবিহার, আলিপুরদুয়ার এবং পুরুলিয়ায়। ফলে এই তিন জেলার উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জোর দেওয়া হয়েছে বুস্টার ডোজের উপরেও। বুস্টার ডোজ যাতে সবাই নেন সে দিকে নজর দিতে বলা হয়েছে জেলাশাসকদের। প্রয়োজনে বাড়ি বাড়ি পাঠাতে হবে আশা কর্মীদের।

আরও পড়ুন- রাজ্যের ওপর জোর খাটিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিলে দেশের ক্ষতি : সুচরিতা

 

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...