Saturday, June 13, 2026

Sealdah Metro: নয়া রুটে মেট্রোর চাকা গড়াতেই লাভের মুখ দেখল রেল 

Date:

Share post:

বহু প্রতীক্ষার পর অবশেষে শিয়ালদহ (Sealdah) থেকে মেট্রো করে সল্টলেকে (Saltlake) যাওয়ার আসা পূরণ হয়েছে যাত্রীদের। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর শুক্রবার এবং শনিবারেও ব্যস্ত সময়ের চেনা ছবি ফিরলো শিয়ালদহ মেট্রো স্টেশনে (Sealdah Metro Station)। সেক্টর ফাইভ (Sector V) থেকে শিয়ালদহ (Sealdah) পর্যন্ত চাকা গড়াতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ।

কলকাতার মুকুটে নয়া পালক যোগ করেছে শিয়ালদহ মেট্রো। প্রথম দিনই শিয়ালদহ স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো।  দ্বিতীয় দিনে সেই ভিড় আরও বাড়ল। মেট্রো সূত্রে খবর, এর ফলে ক্ষতির বোঝা কিছুটা কমবে। হাওড়ার সঙ্গে এই রুট যুক্ত হয়ে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের। নিত্যযাত্রীরা বলছেন সল্টলেকের দিকে যাওয়ার জন্য আর বিধাননগরে নামার প্রয়োজন পড়ছে না। ফলে তাঁদের যাত্রা অনেকটাই সহজ হয়েছে নতুন পরিষেবার ফলে। মেট্রো রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী , বুধবার সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সারা দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৩৭৬। বৃহস্পতিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চড়েছেন ৩১ হাজার ৩৭ জন। শুধু শিয়ালদহ থেকে মেট্রো ধরেছেন ১২ হাজার ৬৮১জন যাত্রী। বৃহস্পতিবার সারা দিনে টিকিট বিক্রি থেকে মেট্রোর (Kolkata Metro) আয় হয়েছে প্রায় ৭ লক্ষ ৭১হাজার ১৮২টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, বর্তমানে ১ টাকা রোজগার করতে ৬ টাকা খরচ করতে হয়। তাই এখনই যে লাভের মুখে দেখা যাবে, এমনটা নয়, তবে ক্ষতির বোঝা কিছুটা হলেও কমবে বলে আশা কর্তৃপক্ষের। হাওড়া পর্যন্ত সম্পূর্ণ রুটে মেট্রো চালু হয়ে গেলে লাভের পরিমাণ অনেকটাই বাড়বে  বলে মনে করছেন মেট্রো কর্তারা।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...