Saturday, June 13, 2026

Maldah: দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়কের গাড়ি, আহত ২ নিরাপত্তারক্ষী 

Date:

Share post:

শনিবার ভোর রাতে দুর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের বিধায়কের (MLA of Rayganj)গাড়ি। ৩৪ নম্বর জাতীয় সড়কে (National Highway) লরির সঙ্গে ধাক্কা গাড়ির ,আহত দুই নিরাপত্তারক্ষী (Security Guards)। লরির চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ (Gajol Police) ।

পুলিশ সূত্রে খবর, আজ অর্থাৎ শনিবার কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে মালদহ ফিরছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিধায়কের গাড়ির চালক ভোররাতে মালদা টাউন স্টেশনে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। আনুমানিক রাত সাড়ে ৩টে নাগাদ, ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মালদহগামী একটি লরি। বিধায়ক অবশ্য তখন গাড়িতে ছিলেন না।  যদিও তাঁর দুই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। লরির চালক পালাতে চেষ্টা করলে, তাঁকে আটক করা হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। তদন্তে নেমেছে পুলিশ।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...