Friday, June 12, 2026

এবার মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি

Date:

Share post:

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে (Krishna kalyani) নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রায়গঞ্জের বিধায়ককের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে পড়লেন সুকান্ত। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশন (International Marwari Federation) সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ করেছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে মাড়োয়ারি সমাজে ক্ষোভ। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিধানসভার পিএসি-র (PAC) চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সুকান্ত মজুমদার বলেন রায়গঞ্জের বিধায়ক ওই পদের যোগ্যই নন। পাশাপাশি তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী বাঙালিকে সরিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একজন মাড়োয়ারিকে চেয়ারম্যান পদে বসিয়েছেন। এমনকি কৃষ্ণ কল্যাণীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপরই ইন্টারন্যাশনাল মাড়োয়ারি ফেডারেশনের পক্ষ থেকে চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ এক বিবৃতিতে বলেছেন, যে মাড়োয়ারি সমাজ সুকান্ত মজুমদারের বয়ানের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন পর্যন্ত বিজেপি ধর্মের নামে রাজনীতি করেছে। এখন বাঙালি আর মাড়োয়ারি সমাজের মধ্যে বিভেদ এর রাজনীতি শুরু করেছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন একজন মাড়োয়ারিকে চেয়ারম্যান করার জন্য ।


Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...