Wednesday, April 8, 2026

পিৎজা ডেলিভারি দিতে গিয়ে প্রাণ বাঁচালেন পাঁচজনের, যুবককে কুর্ণিশ পুলিশের

Date:

Share post:

পিৎজা পৌঁছে দিতে গিয়ে বাড়ির কাঁচ ভেঙে পাঁচ জনের প্রাণ বাঁচালেন এক যুবক। ২৫ বছর বয়সী ওই যুবক ঘুমন্ত খুদেকে উদ্ধার করতে গিয়ে নিজেও ঝলসে যান। এরপর হাসপাতালে ভর্তি হন নিজেও। যুবকের এই সাহসী কাজের প্রশংসা করেছে পুলিশও।

আরও পড়ুন:দীর্ঘদিন পর বড় পর্দায়  ফিরে ঠান্ডা লড়াইয়ে স্বস্তিকা-ইন্দ্রাণী

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ আমেরিকার লাফায়েট শহরে পিৎজা পৌঁছে দিতে যাওয়ার পথে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন নিকোলাস বোস্টিক। কিছুক্ষণ সেখানে দাঁড়ালে তিনি দেখেন আগুন জ্বলছে সেখানে। কিন্তু কারও কোনও আওয়াজ নেই। তখনই তাঁর মাথায় আসে সেই ঘুমিয়ে নেই তো?

ওই যুবকের কাছে ফোন না থাকায় পুলিশকে খবর দিতে পারেননি তিনি। ওই বাড়ির সামনে তিনিও চিৎকার করে দাকাডাকি করতে থাকেন। ডাকাডাকিতে ১৮ বছর বয়সী এক যুবকের ঘুম ভাঙে। তাঁর আরও তিন ভাইবোনও ঘুম থেকে উঠে আসে। কিন্তু বড় ভাই জানায় তাঁর এক বছরের বোন ঘরেই রয়েছে। ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে আগুন। এরপরই কাঁচ ভেঙে ঘরে ঢুকে পড়েন নিকোলাস। উদ্ধার করেন ঘুমন্ত ওই শিশুকে।

ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত নিকোলাসকে হাসপাতালে নিয়ে যায় ও আগুন নেভানোর কাজ শুরু হয়। যুবকের এই দুঃসাহসিক কাজের ঋণ কোনও দিন তাঁরা শোধ করতে পারবেন না বলে জানান ওই খুদেদের বাবা ও মামা।



Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...